Wednesday , 6 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবার মা হতে চলেছেন ক্যাটরিনা

প্রতিবেদক
Newsdesk
March 6, 2024 10:14 pm


বিনোদন ডেস্ক :
কিছুদিন আগেই মা হওয়ার সুখবর জানান দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কাছ থেকে এই সুখবর পেয়ে বেজায় খুশির মেজাজে গা ভাসাতে দেখা গেল নেটপাড়াকে। সকলেই জুটিকে শুভেচ্ছা জানালেন। এবার সামনে এল অন্য খবর। শোনা যাচ্ছে মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। সদ্য তাকে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় জামনগরে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিতে। ভিকি কৌশলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। ল্যাগেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি। তবে সেই জামনগর থেকে ফেরার পথে এবার অন্য ছবি ধরা পড়ল পাপারাৎজিদের ফ্রেমে। ঢিলে ঢালা পোশাকে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা পেট। ফলে অনেকেরই অনুমান তিনিও নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন। তবে সেই খবর এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি তারা। ফলে খবরের সত্যতা নিয়ে ধোঁয়াশা বর্তমান। তবে আনুশকা শর্মার ক্ষেত্রেও এই খবর সামনে এনেছিলেন পাপারাৎজিরাই। নেটদুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি মা হতে চলেছেন। যদিও সেই খবরের সত্যতা প্রাথমিকভাবে সামনে আনেননি তারা। সন্তান জন্ম নেওয়ার ছয় দিনের মাথায় সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায় তাদের। তাই ক্যাটরিনার মা হওয়ার খবরের যে জল্পনা ছড়িয়ে পড়েছে তা উড়িয়ে দিতে নারাজ একশ্রেণি। তাদের স্পষ্ট অনুমান কিছুদিনের মধ্যেই এই জুটি সুখবর শেয়ার করে নেবেন। এখন যদিও সময়ের অপেক্ষা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধায় দেওয়ায় হামলা: এইচএসসি পরীক্ষার্থী নিহত

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

কোটা আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে – তারেক রহমান

অপরিপক্বতার কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

ঋণ জালিয়াতিতে নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ঈদ যাত্রায় ১১ দিন বন্ধ থাকবে পণ্যবাহী বাল্কহেড চলাচল