সোমবার , ৪ মে ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চার-পাঁচ দিনের মধ্যে হামের পরিস্থিতি উন্নতি হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
মে ৪, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৮৬ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে সারাদেশে হামের পরিস্থিতি উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (০৪ মে) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টিকা কার্যকর হতে সময় লাগে প্রায় তিন সপ্তাহ। তবে চলমান ব্যবস্থাপনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।

তিনি জানান, শিশুদের পুষ্টিহীনতা ও ব্রেস্টফিডিং কমে যাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, যার ফলে নিউমোনিয়াসহ জটিলতায় বাড়ছে মৃত্যুঝুঁকি।

সরকারের দাবি, আগের সরকারের সময় টিকার ঘাটতি থাকলেও বিদেশি সহযোগিতায় তা কাটিয়ে ওঠা গেছে।

আগামী ৬ মে আরও বড় একটি টিকার চালান দেশে পৌঁছাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের চাপ কমলেই আবারও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের সামনে বৈরী আবহাওয়ায় একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নেবে জাপান

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ লাশ পোড়ানো: ২১ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অপারেশন ডেভিল হান্টের দুই সপ্তাহে গ্রেপ্তার ৭ হাজার ৩১০

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দ, সাগরজুড়ে যুদ্ধের ত্রাস

সরকার দেশে ‘নব্য বাকশালী শাসন’ কায়েম করেছে: মির্জা ফখরুল

চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল