মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

যশোরে দায়িত্বরত বিজিবিরব ৪৯ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪৩ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার এবং সাবেকপ্যানেল মেয়র আসাদুজ্জামান খান কিরনকে বিজিবি কর্তৃক আটক করা হয়েছে।

আটককৃত আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি করপোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্বে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদুর রহমান কিরণ।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী পূর্ব থানার এক উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে যশোর শার্শার শিকারপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি গ্রেপ্তার করেছে বিজিবি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি মানবাধিকার লঙ্ঘনে রেকর্ড করেছে : ওবায়দুল কাদের

খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত

দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ

সে‌প্টেম্বরের ম‌ধ্যে ৭ শতাংশে নাম‌বে মূল‌্যস্ফী‌তি : গভর্নর

ডিআরইউর নতুন সভাপতি শুকুর আলী, সম্পাদক মহিউদ্দিন ও প্রচার সম্পাদক সুশান্ত

৫ দিনের রিমান্ডে আ.লীগ নেতা ডা. আবু সাঈদ

এশিয়া কাপ প্রস্তুতি: লড়াইয়ে পাকিস্তান-আফগানিস্তান-আরব আমিরাত

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ : গভর্নর

‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে :গয়েশ্বর চন্দ্র রায়