Sunday , 16 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

চোরাচালানের ৯৯ শতাংশ স্বর্ণই ধরা পড়ে না: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
February 16, 2025 9:57 pm

নিজস্ব প্রতিবেদক :

চোরাচালান হওয়া স্বর্ণের ৯৯ শতাংশই ধরা পড়ে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জুয়েলারি সমিতির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

চোরাচালানকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন বলেও ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান।

আবদুর রহমান খান বলেন, ‘চোরাচালানকে কেন্দ্র করে প্রচুর কিলিংও হয় কিন্তু। আমরা প্রায়ই দেখি। আমরা সর্বশেষ কিন্তু একটি স্পর্শকাতর মাল্টিনেশন কিলিং দেখেছি, যার মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। বলা হয় যে উনি এই কাজে জড়িত ছিলেন। এটাতো আমার জন্য বা আমার দেশের জন্য ভালো না। তাহলে এই খারাপ কাজটা আমরা কেন করছি।’

বিদেশফেরত যাত্রীদের স্বর্ণ আনার সীমায় লাগাম টানা হবে বলেও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

এসময় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ ৫ থেকে ৩ শতাংশ করার প্রস্তাব করেন।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে।

এসময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের গর্বিত অর্জন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নেপথ্যে মধ্যস্বত্বভোগীরা: প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

কেমন বাংলাদেশ চাই, ঐকমত্য কমিশনের বৈঠকে নির্ধারিত হবে: প্রেস সচিব

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ

আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না: ওবায়দুল কাদের

ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি, অনিয়ম তদন্তে নির্দেশনা

ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স: ইসি আহসান হাবিব

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা: মির্জা ফখরুল