Sunday , 5 July 2026 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 5, 2026 2:33 pm

ডেস্ক রিপোর্ট : 

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক।

রোববার (৫ জুলাই) ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আমাকে জনসভায় অংশ নিতে হয়। নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার সময় খেয়াল রাখতে হবে, যেন জনগণ থেকে সরকারপ্রধান বিচ্ছিন্ন না হয়ে পড়েন।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এ দেশের মানুষের সঙ্গে তাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। পিজিআরের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন প্রশংসনীয়।

সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি জানিয়ে তিনি বলেন, এই লক্ষ্যে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহস, সততা ও বিশ্বস্ততা অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করে এবং পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন এবং পিজিআর সদর দপ্তরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত