Saturday , 10 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত পাঁচ

প্রতিবেদক
Newsdesk
February 10, 2024 7:44 pm


খুলনা প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলায় ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় খুলনা-চুকনগর সড়কের খর্নীয়া পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস (৩০), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৫), আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৩) ও শিশু অর্নি বিশ্বাস (৪)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে মাটিবাহী ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিশ্বজিতের মেয়ে অর্নি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাসকে (২৮) ডুমুরিয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশু অর্নি বিশ্বাস (৪) মারা যায়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ এলাকায় সাতক্ষীরাগামী ড্রাম ট্রাকের সঙ্গে খুলনাগামী ইজিবাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বিএনপির প্রার্থী তালিকা থেকে ১ জনের নাম স্থগিত

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার : পুলিশ বলছে ভিত্তিহীন

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

দরিদ্রদের চিকিৎসাসেবা আরও সহজ করার ওপর জোর রাষ্ট্রপতির

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশে ৭১টি চিঠি দিয়েছে দুদক

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

হাসিনা-রেহানা-টিউলিপ-রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা