বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পেতে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকসহ যাত্রীদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশকে অভিযোগ জানানোর পরামর্শ থাকলো।

এ সময় শর্ত সাপেক্ষে চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

রাস্তাঘাটে ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে সাজ্জাত আলী বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করার বিষয়গুলো আমার নজরে এসেছে। আমাদের লোকবল কম। দেখা যায়, অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা কিছু করতে পারেন না। এজন্য তাদের ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধরপাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। গত ১৫ দিনে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে।

এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে প্রতিবেদন নিয়েছি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা পর দুই গ্রুপে সংঘর্ষ

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা পর দুই গ্রুপে সংঘর্ষ

সাবেক সিনিয়র সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি ২০ লাখ টাকার ফ্ল্যাট জব্দ

বনের জমিতে রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের জমিদারি : দিনদিন সরকারী বনায়ন নিশ্চিহ্ন

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

বুয়েটে জঙ্গিবাদী গোষ্ঠী তৎপর কি না তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান