বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুলাই আন্দোলন: এক বছর পর দাফন হচ্ছে ৬ বেওয়ারিশ লাশ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ছয়জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আঞ্জুমান ইসলামের কাছে ওই ছয় লাশ হস্তান্তর করা হয়। নিহতদে মধ্যে একজন নারী (৩২), বাকিরা পুরুষ। তাদের বষয় আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে।

গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়েছিল ওই ছয় মরদেহ। এ সময়ে তাদের খোঁজে আসেননি কেউ। এতে অজ্ঞাত হিসেবেই আজ তাদের দাফন করা হবে জুরাইন কবরস্থানে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, জুলাইয়ের আন্দোলনের সময় (৭ জুলাই থেকে ১৪ জুলাইের) মধ্যে লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনের শর্ট গানের গুলি রয়েছে। বাকি পাঁচ জনকে ভোতা জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। তাদের মধ্যে সবার ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে।

অধ্যাপক মোখলেসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের আদেশে লাশগুলো হস্তান্তর করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম-কমিশনার মো. ফারুক আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানে নিহত ছয়টি মরদেহ এখানে রাখা হয়েছিল। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল। আমাদের পুলিশের যতগুলো কার্যক্রম ছিল, প্রত্যেকটি আমরা সম্পন্ন করেছি। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালতের নির্দেশেই মরদেহগুলো আঞ্জুমান মফিদুলে কাছে দাফনের জন্য হস্তান্তর করি। কবরস্থানে লাশের প্রত্যেকটি সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে। ভবিষ্যতে যদি কারও সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করে, তাহলে মরদেহ স্বজনের কাছে দিয়ে দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, মরদেহগুলো শনাক্ত করা যায়নি। আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তাদের হাতের অবস্থা খারাপ থাকায় ফিঙ্গার প্রিন্ট সম্ভব হয়নি। এ কারণে তাদের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।

আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা অফিসার মো. কামরুল ইসলাম বলেন, দাফনের উদ্দেশ্যে জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহত ছয়টি মরদেহ নিয়ে যাওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার ও দুইটি শাহবাগ থানার। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নাফনদী থেকে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

পর্যবেক্ষক হিসেবে ইসির নিবন্ধন পেলো ৬৬টি বেসরকারি সংস্থা

দুমকিতে লাঙ্গলে জাল ভোট দিতে গিয়ে আটক ৩ কিশোর

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে চার কোটি ডলার

সরকারের সাফল্য দেখতে ‘অন্তর্দৃষ্টি’ দরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

চুমুকের দুই মালিকসহ আটক ৩, মামলার প্রস্তুতি

ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার