Monday , 26 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিখোঁজ ১৭৬

প্রতিবেদক
Newsdesk
August 26, 2024 9:43 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ২১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ আছেন বলে জানা গেছে। তবে তাঁদের কেউ কারখানার শ্রমিক নন বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। কারখানায় লুটপাট কিংবা অন্য কোনো কাজে তাঁরা এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে সোমবার দুপুর থেকে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন। তখন ফায়ার সার্ভিস নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয়। বেলা ৩টা পর্যন্ত ১৭৬ জনের নিখোঁজের তালিকা করে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল রোববার রাতে কারখানার কাঁচা মালসহ সালফিউরিক এসিড রাখা পাঁচ তলা ভবনের ভেতরে প্রবেশ করে লুটপাট শুরু করে বিভিন্ন বয়সের কয়েকশ মানুষ। একপর্যায়ে তারা ভবননির নিচ তলায় আগুন দেন। মুহূর্তে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদি, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা কারখানার ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সংবাদ পেয়ে সেনাবাহিনী, র‌্যাব, পু্লিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। রাতেই আগুন লাগা ভবন থেকে ১৪ জন‌কে উদ্ধার করা হ‌য়।

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত ১৭৬ জন লোকের নিখোঁজ তালিকা প্রস্তুত করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক( প্রশিক্ষণ) ‌‌ল্যাফটেনেন্ট কর্নেল রেজাউল করিম বলেন, প্রায় ২১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অনেকে এসে নিখোঁজ ব্যক্তিদের নাম নথিভুক্ত করে যাচ্ছেন। আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসেছে এখন নিখোঁজদের সন্ধানে কাজ শুরু হবে।

সর্বশেষ - জেলার খবর