Monday , 2 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানো শুরু

প্রতিবেদক
Newsdesk
February 2, 2026 12:42 pm

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাবন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম বলেন, “রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।”

সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাশেদুল ইসলাম।

এবার ৬৪ জেলার ৩০০ আসনে ২০১৭ জন প্রার্থী।

মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ আরেকটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে রোববার।

আর সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।

ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাশেদুল ইসলাম।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত থাকবে; ভোটের আগের দিন কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হবে।

ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো এখন ব্যস্ত আছে আনুষ্ঠানিক প্রচারে। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

 

 

সর্বশেষ - রাজনীতি