Friday , 21 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চড়া পেঁয়াজ, আলু ও মুরগির দাম

প্রতিবেদক
Newsdesk
June 21, 2024 3:58 pm

নিজস্ব প্রতিবেদক :

কুরবানির ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থানে ফিরতে শুরু করেছে মানুষ। আর এর মধ্যেই রাজধানী ঢাকায় ফিরে বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম শুনে অবাক হতে হচ্ছে তাদের। ঈদের ছুটিতে বেড়ে গেছে বেশ কিছু নিত্যপণ্যের বাজার। যার মধ্যে অন্যতম পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগি। এক্ষেত্রে অবশ্য ব্যবসায়ীদের পুরনো দাবি বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম।

ঈদের পর কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে গেছে। বাজার বেধে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা সপ্তাহ আগেও ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। শুক্রবার সকাালে রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ঘুরে এই দৃশ্য পাওয়া গেছে।

বেড়েছে পেঁয়াজ ও আলুর দামও। ঈদের আগে পাইকারিতে ৭৫-৮০ টাকা কেজির দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। যার ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে খুচরা পর্যায়ে। হাঁকাতে পারে সেঞ্চুরিও।

আলুর অবস্থাও পেঁয়াজের মতোই। ঈদের আগে যেই আলু খুচরা পর্যায়ে ছিল ৬০ টাকা কেজি। তা এবার পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়লে পেঁয়াজ, আলুর দাম কমতে পারে।

এর বাইরে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। ঈদের আগে যেই মুরগি বিক্রি হয়েছে ১৭০-১৯০ টাকা বিক্রি দরে। সেটা এখন বিক্রি হচ্ছে ১৯০-২১০ টাকা কেজি করে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি দরে।

তবে কিছুটা স্বস্তি আছে ডিমের বাজারে। বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এর বাইরে কমেছে রসুনের দাম। বাকি অন্যান্য সবজি ও মাছের দাম মোটামুটি আগের মতোই আছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

বিচারপতি অপসারণের ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

সামনে এগিয়ে যাওয়ার বাধা দুর্নীতি-স্বজনপ্রীতি: ফখরুল

উৎপাদক থেকে পাইকার সবার জন্য আসছে অ্যাপ: টিটু

ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি: প্রিন্স

ডিএমপির অভিযানে ৫১ মামলায় আরও ৫৪২ জন গ্রেপ্তার

সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়

মন্ত্রিপরিষদ সচিব বাদে তিন রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল