Tuesday , 11 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 8:23 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, নতুন করে কর অব্যাহতির কথা কেউ বলবেন না। আমরা চাই যতটুকু আছে তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দেওয়া। তিনি বলেন, ‘আমরা আর কর ব্যয় বহন করতে চাই না। কর অব্যাহতির সংস্কৃতি থেকে সরে আসার সময় এসেছে।’

মঙ্গলবার এনবিআর’র প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ), বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এবং অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা কল্যাণ সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর দিয়ে কেউ দেউলিয়া হয় না, কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর নয়। তাহলে দিতে সমস্যা কোথায়।’

ব্যবসা শুরু করার আগে কর ছাড় চাওয়ার মানসিকতার সমালোচনা করে রাজস্ব বোর্ডের প্রধান বলেন, বিনিয়োগের সিদ্ধান্ত কর ছাড়ের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা, ভৌগোলিক সুবিধা এবং সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘আয়কর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর ছাড় দেওয়া হলেই শিল্প প্রতিষ্ঠা করা উচিত এই ধারণাটি ভূল।

বিদেশী অর্থায়নে পরিচালিত সরকারি প্রকল্প সম্পর্কে আবদুর রহমান খান বলেন, কর আদায় নিশ্চিত করার জন্য চুক্তিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কর রাজস্ব থেকে বঞ্চিত থাকব। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে কর প্রদান ঠিকাদারদের দায়িত্ব।

কর ফাঁকি রোধকল্পে চুক্তিগুলো সতর্কতার সাথে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, এই খাতে কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং এই সমস্যা সমাধানের জন্য একটি বিস্তৃত আলোচনা প্রয়োজন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার— দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান

প্রকল্পে যুক্ত হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনগণ

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে শুটারদের চেহারা আরও স্পষ্ট: পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

এমপি আনার হত্যা : ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ভারতে ভয়ংকর রূপে ফিরেছে করোনা, ৪ দিনেই আক্রান্ত ১৭০০!

‘ভোটের সিল’ উদ্ধার, জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

চড়া মাছ মুরগি ডিম চিনির দাম, কাঁচামরিচ-সবজিতে কিছুটা স্বস্তি