সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৭, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) রাতে মিরপুরের পল্লবী ৭ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই ২০২৪ সালে মিরপুর-১০ এর আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলোপাথাড়ি গুলি চালায়। এই সময় রাস্তা পার হওয়ার সময় আকরাম খান রাব্বী গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বীর পিতার অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৪ তারিখে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ফুয়াদের সংশ্লিষ্টতা শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফুয়াদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

সাংবাদিকদের বেতন কমপক্ষে ৩০ হাজার হওয়া উচিত: প্রেস সচিব

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

মুনতাহা হত্যা : চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি ‎বেনজীরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া সদর রেঞ্জ আব্দুল মান্নান ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার এটিএম আলী নেওয়াজের হাতে জিম্মি

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টা করেছে কমিশন: সালাহউদ্দিন

সিদ্ধিরগঞ্জে বাসায় আগুন: দগ্ধ দুই বোনের মৃত্যু

শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল