শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ৩

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩০, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদরে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় এক শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ডাঙ্গাপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন (৭) ও জগদল বালিয়াডাঙ্গী এলাকার আহমদ আলী (৫৫)।

আহতদের মধ্যে রয়েছেন- একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে মৈত্রী চা কারখানার সামনে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহামদ আলী ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সড়ক দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাকটি আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খালেদার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা নয়: অর্থ উপদেষ্টা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

গোমস্তাপুরে ২ মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলি, আহত বাংলাদেশি এক জেলে

দুর্গাপূজায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার

সাংবাদিক তুহিন হত্যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্রী