Friday , 4 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী তিন দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
October 4, 2024 6:56 pm

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাকে হাজির করে সাত দিনে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে।

নথি থেকে জানা গেছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এসময় পুলিশ বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

সর্বশেষ - জেলার খবর