সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুদকের পরিচালক সায়েমুজ্জামানকে মামলা তদারকির দায়িত্ব থেকে প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকাজ থেকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে তাকে কারণ দর্শানোরে নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও লকার নিয়ে নিয়মিত লেখার কারণে কমিশন থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুই সংস্থার মধ্যে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মামলা তদন্ত সংক্রান্ত তথ্যাদি কাজি সায়েমুজ্জামান তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে বিষয়টিতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে দুদককে চিঠি দেওয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতেই আজকে তাকে প্রত্যাহার করা হলো।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণহত্যার খবর গোপন রাখতে ইন্টারনেট বন্ধ করেছিল পলক: তাজুল ইসলাম

বেনাপোলে ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৬ হাতির

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তুহিন, সম্পাদক মামুন

আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ লাশ পোড়ানো: ২১ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২

বিএনপি খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমান

তৃতীয় দিনে ২ ঘণ্টায় শেষ ট্রেনের টিকিট, হিট ৯৫ লাখ

বাংলাদেশে ভোটাধিকার রক্ষায় যুক্ত থাকবে জাতিসংঘ