Thursday , 20 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৬ হাতির

প্রতিবেদক
Newsdesk
February 20, 2025 7:06 pm

আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কার হাবানারা এলাকায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছয়টি হাতি মারা গেছে। ট্রেনটি হাবারানা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার স্থল রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত। খবর বিবিসির।

আজ বৃহস্পতিবার ভোরের ঠিক আগে এটি রেললাইনের ওপর দিয়ে পার হতে থাকা হাতির পালকে ধাক্কা দেয় টেন। পুলিশ জানিয়েছে, হাতির পালে ধাক্কা দেওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি।

এই দুর্ঘটনায় আহত দুইটি হাতিকে বন্যপ্রাণী দপ্তরের কর্মকর্তারা চিকিৎসা দিচ্ছে। দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায় একটি হাতি রেললাইনের পাশে শুয়ে থাকা একটি আহত বাচ্চা হাতিকে পাহারা দিচ্ছে।

শ্রীলঙ্কায় হাতিকে হত্যা করা বা আঘাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে আনুমানিক সাত হাজার হাতির বসবাস। তৃণভোজী ও নিরীহ এই রাজসিক প্রাণীকে শ্রীলঙ্কার জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বৌদ্ধ ধর্মভিত্তিক সংস্কৃতিতেও হাতির তাৎপর্য রয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে একই এলাকায় ট্রেনের ধাক্কায় দুইটি শিশু হাতি ও তাদের অন্তঃসত্ত্বা মা-হাতি মারা যায়। এরপর থেকে এখান দিয়ে ট্রেন চালানোর সময় গতিবেগ কম রাখার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে চিফ প্রসিকিউটর

কক্সবাজারে প্রথম রেলের হুইসেল, জেলাজুড়ে খুশির জোয়ার

বদলি ঠেকাতে ডেপুটি স্পিকারের জাল ডিও লেটার: সেই এসি-ল্যান্ডের নামে মামলা

জুস মেশিনে মিলল ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণ, যাত্রী আটক

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

দেশে সম্প্রীতি নষ্ট ও পরিস্থিতি ঘোলাটের চেষ্টা চলছে: রিজভী

৩০ বিচারপতির পদত্যাগ চাইলেন আইনজীবীরা