Monday , 7 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

৩০ বিচারপতির পদত্যাগ চাইলেন আইনজীবীরা

প্রতিবেদক
Newsdesk
October 7, 2024 11:58 pm


নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত হাইকোর্ট বিভাগে কর্মরত ৩০ বিচারপতিকে দুর্নীতিবাজ, দলকানা আখ্যা দিয়ে তাদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ চেয়েছেন সুপ্রিমকোর্টের একদল আইনজীবী।

সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে ‘চার্টার অব ডিমান্ড’ কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন থেকে তাদের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। ১৮ অক্টোবরের মধ্যে হাইকোর্ট বিভাগের এসব বিচারপতির পদত্যাগ বা অপসারণ চেয়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বলেন, এখনো ৩০ জন দলবাজ বিচারপতিকে বিদায় করতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। সরকার ইচ্ছা করলে তাদের বিদায় করতে পারে। আমরা কাউকে টেনেহিঁচড়ে নামাতে চাই না, এটা ভালো নজির হবে না। বিচারপতিদের বলব, আপনারা দয়া করে পদত্যাগ করুন। তা না হলে আমরা আপনাদের নামাতে বাধ্য হব, সেটা ভালো নজির হোক বা খারাপ হোক।

আইনজীবী মামুন মাহবুব বলেন, ৩০ বিচারপতি নিয়োগ পাওয়ার পর এবং শপথ নেওয়ার পর ইন্টেলেকচুয়াল দুর্নীতি করেছে। সরাসরি শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিইয়ে রেখেছে। তারা দলীয় আনুগত্য প্রকাশ করেছে, সেই তালিকা আমরা প্রধান বিচারপতির কাছে দিয়ে এসেছি। প্রধান বিচারপতি অত্যন্ত আন্তরিক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৩০ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল হত্যা

সুদানে বোমা হামলায় ৩৩ জন নিহত

৬ দফা দাবি পূরণে ৪ ঘণ্টা সময় বেঁধে দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

দ্বাদশ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান

দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে : স্পিকার

নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ফেরদৌস গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছাত্রদলের স্লোগানে মুখর ঢামেক ক্যাম্পাস

পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রেনের বিকল্প বিআরটিসির বাস চলাচল করবে

রাজনৈতিক হয়রানিমূলক ৬,২০২টি মামলা প্রত্যাহার হচ্ছে