Monday , 26 January 2026 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
Newsdesk
January 26, 2026 9:28 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় দেওয়া রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। দোষ প্রমাণিত হওয়ার পরও কয়েকজন আসামির ক্ষেত্রে সীমিত সাজা দেওয়া হয়েছে বলে মনে করছে প্রসিকিউশন।

সোমবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণার পরপরই এমন প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
রায়ের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পরও যেভাবে সীমিত সাজা দেওয়া হয়েছে, তা ন্যায়বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট নয় এবং উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানানো হবে।

তিনি আরও বলেন, কনস্টেবল সুজন গুলি চালানোর সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। যদিও তিনি সে সময় একজন কনস্টেবল ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালনের যুক্তি আদালত বিবেচনায় নিয়েছে, তবুও রাষ্ট্রপক্ষের মতে এই আচরণ গুরুতর অপরাধের ইঙ্গিত বহন করে। এ কারণে সাজা আরও কঠোর হওয়া উচিত ছিল।

চিফ প্রসিকিউটর জানান, আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন, যা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একই সঙ্গে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা বাধ্য নন। বেআইনি আদেশ পালন করলে আদালতের কাছ থেকে ছাড় পাওয়ার সুযোগ থাকবে না।

মৃত্যুদণ্ড ও কারাদণ্ডের আদেশ : 
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এছাড়া রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী

আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান

নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজের স্বচ্ছ প্রতিফলন উপস্থাপন করে: তথ্যমন্ত্রী

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক

কারাগার থেকে নারী কয়েদিপলায়ন, বরখাস্ত ৭ কারারক্ষী

পূর্বশত্রুতার জেরে শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা

বিদেশে পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব