Tuesday , 9 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজবাড়ীতে গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রতিবেদক
Newsdesk
January 9, 2024 5:47 pm


রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার(৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান রনজিৎ কুমার দে।

ওইদিন দিবাগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডটির সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, তদন্ত চলমান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: ডা. শফিকুর

টঙ্গীর বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে, যাত্রীদের দুর্ভোগ

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

এবার ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

এলিভেটেড এক্সপ্রেসওয়ে : চলতি মাসেই খুলছে কারওয়ান বাজার মুখ

পোশাকে লেপ্টে আড়াই কেজি সোনা পাচার, শাহজালালে যুবক গ্রেপ্তার

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামিসহ রাজধানীতে গ্রেপ্তার ৫

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড চায় পিবিআই