Saturday , 26 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পোশাকে লেপ্টে আড়াই কেজি সোনা পাচার, শাহজালালে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
April 26, 2025 3:10 pm

নিজস্ব প্রতিবেদক :  পোশাকে লেপ্টে প্রায় আড়াই কেজি সোনা বহনের সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার সকাল সোয়া ১১টায় ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় নামেন।

জব্দ করা দুই কেজি ৪১৭ গ্রাম সোনার আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ৩৮ বছর বয়সী শাহজাহান সিলেটের গোয়াইনঘাটের দেওয়ারগ্রামের বাসিন্দা। তার বাবার নাম শওকত আলী, মায়ের নাম মিরজান বেগম।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস শনিবার সকালে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর পোশাক খুলে হাতে নিলে ‘অস্বাভাবিক ওজন’ মনে হয়। পরে তার চারটি আন্ডারপ্যান্ট, একটি ফুলপ্যান্ট ও তিনটি টি-শার্ট আগুনে পুড়িয়ে ডাস্টসহ ২ হাজার ৫৬০ গ্রাম সোনার পাউডার উদ্ধার করা হয়। পরে পরিশোধন করে ২ কেজি ৪১৭ গ্রাম সোনা পাওয়া যায়।

ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা বরুণ।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত