Sunday , 20 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক

প্রতিবেদক
Newsdesk
September 20, 2026 10:29 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো : কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফা কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিলা পুলিশ সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক এলাকায় মাদকদ্রব্যের এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয়: তাজুল ইসলাম

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক বৈঠক, যেসব আলোচনা হলো