Friday , 17 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. ঝিনাইদহ
  14. টাঙ্গাইল
  15. ঢাকা

কাশিমপুর মহিলা কারাগার থেকে পালিয়ে গেছে নারী বন্দি

প্রতিবেদক
Newsdesk
July 17, 2026 9:47 pm

গাজীপুর প্রতিনিধি :

কারা কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)।

রিম্পা মেহেরপুরের গাংনি থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সি.আর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার (১৭ জুলাই) থানায় মামলা দায়ের করেছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে গণনার সময় বন্দির হিসাব না মেলায় ওই বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

এ ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও জেলার শিরিন আক্তারকে একাধিকবার ফোন দিলেও তারা ফোন না ধরায় কারা কতৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - রাজনীতি