Monday , 9 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

প্রতিবেদক
Newsdesk
February 9, 2026 8:27 pm

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগমুহূর্তে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে ১৫৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার পদোন্নতির বিষয়টি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন। এ ছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ছয়জন কর্মকর্তা।

 

 

সর্বশেষ - রাজনীতি