Friday , 27 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

স্ত্রীকে শায়েস্তা করতে ছেলেকে গলা টিপে হত্যা

প্রতিবেদক
Newsdesk
September 27, 2024 1:46 pm

গাজীপুর প্রতিনিধি :

দ্বিতীয় বিয়ে করার কলহের জেড়ে স্ত্রীকে শায়েস্তা করতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্র ছেলেকে গলা টিপে হত্যা করেছে এক বাবা। টঙ্গী থেকে উত্তরার ডিয়াবাড়ির কাঁশবনে নিয়ে হত্যা করা ছেলের লাশ উদ্ধার করেছে টঙ্গী পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাবা মহিউদ্দিনকে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান মুছা (১১)। মহিউদ্দিনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামে।

নিহত মুছা টঙ্গীর গোপালপুরে মায়ের সাথে বসবাস করে ওখানকার হলি ক্রিসেন্ট স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। মায়ের নাম শরিফুন নেছা। গত শনিবার নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়রি করেন মুছার মা শরিফুন নেছা। তারপর থেকেই পুলিশের একটি দল শিশুটির সন্ধানে নামে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জনকণ্ঠকে জানায়, প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় মহিউদ্দিন ও শরিফুন নেছার। পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। পারিবারিক টানাপোড়নে মহিউদ্দিন প্রবাসে পাড়ি জমায়।

৯ বছর পর মহিউদ্দিন দেশে ফিরে প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করে ফরিদপুর জেলার ভাঙা থানার বাউনকান্দা গ্রামের সুমনা আক্তারকে। কয়েক মাস পর দ্বিতীয় স্ত্রী সুমনা মহিউদ্দিনের প্রথম স্ত্রী ও সন্তানের তথ্য জেনে যায়। এতে কলহে জড়ায় তারা।

এ অবস্হায় গত ১ সেপ্টেম্বর প্রথম স্ত্রী শরিফুন নেছা ও ছেলে মুছাকে নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস শুরু করে মহিউদ্দিন। শনিবার বিকালে ছেলে মুছাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় বাবা মহিউদ্দিন। কিছুক্ষণ পর রাজধানীর তুরাগ এলাকার একটি কাঁশবনে নিয়ে গলাটিপে হত্যা করে কাঁশবনের ভেতরে লাশটি ফেলে বাসায় চলে আসে বাবা মহিউদ্দিন।

বাসায় ফিরে বাবা মহিউদ্দিন প্রচার করে মুছা হারিয়ে গেছে। মহিউদ্দিন ওই বাসা ছেড়ে চলে যায় দেশের বাড়ি ফরিদপুরে দ্বিতীয় স্ত্রীর কাছে। টঙ্গী থানায় ডায়েরি করে মুছার মা। সাধারণ ডায়েরির সূত্র ধরে মঙ্গলবার রাতে শিশুটির সন্ধান করতে গিয়ে পুলিশ বাবা মহিউদ্দিনকে ফরিদপুর জেলা থেকে গ্রেপ্তার করে টঙ্গীতে নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে মুছাকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করলে উত্তরার তুরাগ থানা এলাকার কাঁশবন থেকে মুছার লাশ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ওসি এসএম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে বাবা মহিউদ্দিনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সীমান্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট

‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে প্রচার

৭ কলেজের শিক্ষার্থীদের বাস বন্ধ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

মজুতদার ও সিন্ডিকেটের মদত দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, পিতা-পুত্র নিহত