Thursday , 2 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

প্রতিবেদক
Newsdesk
January 2, 2025 1:01 pm

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপনরত জনতার ওপর ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

হামলাকারী একটি পিক-আপ ট্রাক দ্রুত গতিতে চালিয়ে জনতার ওপর তুলে দেন।

এতে এই হতাহতের ঘটনা ঘটে। ১৫ জন নিহত হওয়া ছাড়াও হামলায় অন্তত ৩৫ জন আহত হন।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

প্রত্যক্ষদর্শীরা হামলার দৃশ্যকে ভয়াবহ বলে বর্ণনা করেন। সেখানে পথচারীদের অনেকে ভুক্তভোগীদের সাহায্য করতে ছুটে আসেন। আবার অনেকে নিজেদের নিরাপত্তার জন্য দৌড়ে পালান।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ট্রাকচালক যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা তিনি যেকোনোভাবেই করতে চেয়েছিলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে গুলিবর্ষণও করেন।

ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় মিলেছে। হামলাকারীও গুলিতে নিহত হয়েছেন। হামলায় ব্যবহৃত ট্রাকে পাওয়া গেছে আইএসের পতাকা।

সন্দেহভাজন ওই ব্যক্তি ৪২ বছর বয়সী মার্কিন নাগরিক শামসুদ-দিন জব্বার, টেক্সাসের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনী কাজ করয়েছেন।

তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, মানবসম্পদ এবং আইটিসহ মার্কিন সেনাবাহিনীতে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন জাব্বার। তিনি ফেব্রুয়ারি ২০০৯ থেকে জানুয়ারি ২০১০ পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন ছিলেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা : লাশ নিয়ে বিক্ষোভ

তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই

বিচারাঙ্গনে দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অ্যাটর্নি জেনারেলের আহ্বান

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ চায় যুক্তরাষ্ট্র ও জি-৭

নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: কাদের

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করহার খুব বেশি কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবাসহ আটক ২