Thursday , 5 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাবেক দুই মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান করবে দুদক

প্রতিবেদক
Newsdesk
September 5, 2024 7:10 pm

নিজস্ব প্রতি্বেদক :

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির ফলে দেশে-বিদেশে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট তৈরিপূর্বক প্রভাব বিস্তার করে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ ও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য, (খুলনা-৬) মো. আকতারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের নামে কাজ করে দেশের আইন লঙ্ঘন করেছেন। তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদেরও তথ্য পাওয়া গেছে।

গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় এ তিনজনের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সর্বশেষ - রাজনীতি