Monday , 24 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামিনে কারামুক্ত সেই পাপিয়া

প্রতিবেদক
Newsdesk
June 24, 2024 8:55 pm


কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাপিয়া জামিনে কারামুক্ত হন। এর আগে দুপুরে তার জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।

তিনি আরও জানান, পাপিয়ার বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। সোমবার দুপুরে ষষ্ঠ মামলায় উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পাপিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা থাকলেও সকল মামলায় জামিন থাকায় তাকে সন্ধ্যা ছয়টার দিকে কারামুক্ত করা হয়।

এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই ২০২৩ সালে ৩ জুলাই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে টের পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। এখনো তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার বিচার চলছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ হয়েছে: প্রেস সচিব

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

শপিংমল থেকে ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৩

গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ১১ জন

৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়া‌রি‌তে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল