Friday , 4 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মীরসরাইয়ে ঝরনার কূপে মিলল ২ পর্যটকের মরদেহ

প্রতিবেদক
Newsdesk
October 4, 2024 3:39 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনা দেখতে যান বেশ কয়েকজন পর্যটক।

এ সময় দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ - জেলার খবর