Tuesday , 18 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
February 18, 2025 6:32 pm

নিজস্ব প্রতিবেদক :

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের বড় রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করেও শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। কিন্তু তরুণরা তা করে দেখিয়েছে।

শফিকুল আলম বলেন, ‘আমাদের ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য। তারা আমাদের নেতৃত্ব দেবে। আমাদের বুড়ো লিডারশিপ যেটা পারে নাই, হাসিনার মতো ভয়ংকর একটি ডিক্টেটরকে কন্ট্রোল করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি। আপনাদের মনে আছে বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে।’

বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের উজ্জীবিত রাখার বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বানও জানান প্রেস সচিব।

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, তাই শুধু নির্বাচন আর সংস্কারেই সরকারের কাজ শেষ হবে না। নতুন রাষ্ট্র গঠনের চেষ্টায় সরকার।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেন, গুম, আয়নাঘরের শুরু শেখ মুজিবের শাসনামলে। একনায়কতন্ত্র বাস্তবায়নের কাজ করেন শেখ হাসিনা। দেড় দশক ধরে অত্যাচার-নিপীড়নের তথ্য সংরক্ষণ ও মানুষের মাঝে তুলে ধরার তাগিদ দেন মাহফুজ। তিনি জানান, শুধু নির্বাচন আর সংস্কারেই সীমাবদ্ধ থাকবে না সরকার।

মাহফুজ আলম বলেন, ‘উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসনযন্ত্র অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই ধ্বংস করেন নি, উনি বাংলাদেশের জনগণকে পর্যন্ত দূষিত করে গেছেন। এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটি বড় প্রকল্প। এটি শুধু নির্বাচন, সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শনিবার শপথ নিতে পারেন মোদী

চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

লুট হওয়া ১,৩০৬ অস্ত্র এখনো নিখোঁজ, বড় চ্যালেঞ্জে এসআরবি

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ ঘিরে উত্তেজনা, ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

শ ম রেজাউল ও মন্নুজানের দুর্নীতির খোঁজে দুদক

রাজউকের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও সম্পদ অর্জনের অভিযোগ

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরপুরে মানবতাবিরোধী অপরাধ: কামাল-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল