Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মিরপুরে মানবতাবিরোধী অপরাধ: কামাল-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 3:14 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগপত্র দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, হত্যা ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনায় আসামিদের সম্পৃক্ততা ছিল। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা হান্নান মিয়া।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : মঈন খান

নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার

ডেঙ্গু রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা দিতে হবে : মেয়র তাপস

বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে ডিএমপির এএসআই জেল হাজতে

তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই

বাবা-মায়ের বিরুদ্ধে একমাত্র সন্তান হত্যার অভিযোগ, নাড়া দিয়েছে দেশকে

শেখ হাসিনার হলফনামায় গরমিল : ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি

সালাহউদ্দিন ও খোকনকে শোকজ করল বিএনপি