Wednesday , 22 December 2021 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
December 22, 2021 2:58 pm
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোঘিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ।আর এ গোলেই চ্যাম্পিয়নের তকমা পায় গোলাম রব্বানি ছোটনের দল।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে এই ভারতকেই ২০১৮ সালের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য টুর্নামেন্ট ছিল অনূর্ধ্ব-১৮ দলের। এরও আগে ২০১৭ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের রাউন্ড রবিন লিগে একই ব্যবধানে ভারতীয়দের হারিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভীতি ছড়াচ্ছিল তাদের রক্ষণভাগে। প্রথমার্ধে কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ পেলেও অবশ্য গোলের দেখা পায়নি স্বাগতিকরা।  

বিরতির পর খেলতে নেমে আগের মতোই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। খেলার ৮০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। রিপার ব্যাকহিল পাস পেয়ে আনাই মোঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম। আর এ গোলেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের সাক্ষাৎ

পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর

ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ

মেরিন ড্রাইভে পাহাড়ি ফলের জমজমাট বাজার, টাটকা ফল কিনছেন পর্যটকেরা

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই, গুপ্তহত্যা রোধে সজাগ গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী

ওজন কমিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি অভিনেত্রী

যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী