রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুরোনো যানবাহন প্রত্যাহারের উদ্যোগ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৬, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বায়ুদূষণ কমাতে ২০ বছরের পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান সড়ক থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রবিবার (৬ অক্টোবর) সড়ক পরিবহন কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

এছাড়া, পুরোনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে নিঃসরণ পরীক্ষা চালুর অনুরোধও জানানো হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে বায়ুদূষণ রোধে, ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন প্রত্যাহার এবং ডিজেল চালিত পুরোনো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম ও দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ফিটনেসবিহীন এবং ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে এমন যানবাহনকে রাস্তা থেকে প্রত্যাহারের জন্য বিআরটিএ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঢাকায় পুরোনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস পরীক্ষার সময় নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবু সাঈদ হত্যা: সাবেক ডিআইজি বাতেনসহ ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

ঢাবির এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামির ৭ দিনের রিমান্ড

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত

গুরুতর অভিযোগ নায়িকা পলির বিরুদ্ধে, থানায় জিডি প্রযোজকের

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

মোটরসাইকেলে ৮ দেশ ঘুরে আমিরাতে বাংলাদেশি দম্পতি