Wednesday , 20 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামে শব্দ-বায়ু দূষণের দায়ে দুই চালককে জরিমানা

প্রতিবেদক
Newsdesk
March 20, 2024 10:15 pm


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে শব্দ দূষণ ও বায়ু দূষণের অপরাধে দুই ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের মিলিটারি পুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী। এ সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক উর্মি সরকার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ করায় এক কাভার্ড ভ্যান চালককে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনাবৃত অবস্থায় বালু পরিবহন করে বায়ু দূষণ করায় আরেক মিনি ট্রাক চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত