Monday , 10 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

প্রতিবেদক
Newsdesk
March 10, 2025 1:37 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের বিরুদ্ধে ৬টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী এই ৬ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন।

এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে আরও

তিতাসে দেশের ইতিহাসে প্রথম গভীর কূপ খনন, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

শিশু আয়ানের মৃত্যু: ৭ দিনের মধ্যে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ

পাপুলপত্নী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

সংস্কারে রহস্য থাকলে আন্দোলন ঝড়ের আর্তনাদ শুনতে হবে: রিজভী

জানাজায় অংশ নেয় লাখো মানুষ, জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

পিলখানায় হত্যাকাণ্ড: হাসিনা-মইনসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ

খিলগাঁওয়ে অবৈধ হাসপাতাল-ক্লিনিকে র‍্যাবের অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি দল