Friday , 26 June 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
June 26, 2026 8:14 pm

পঞ্চগড় প্রতিনিধি :

দক্ষ জনশক্তি তৈরির জন্য সপ্তম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ক্লাস সেভেন থেকেই আমরা প্রত্যেকটি ছেলে মেয়েকে টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দিয়ে এমন করে তৈরি করব, যেন সে মেট্রিক পাস করার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকা আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে।’

তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। এ মাদক থেকে যদি আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। এজন্য স্পোর্টসের টিচার নিয়োগ দেয়া হবে। আমরা আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে আমরা মাদকমুক্ত রাখতে চাই। এ সময় তিনি দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন।

পরে ইয়ুথ অলিম্পিয়াড ও ওপেন কুইজ রাইন্ডে বিজয়ীদেন হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এর আগে ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার প্লানিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত