বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।”

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে সাধারণ ও পোস্টাল ভোট একসাথে গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে সানাউল্লাহ জানান, “এ বিষয়ে আমরা চিন্তা করছি। আগামীকাল কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৭ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ঠিকানা ভুলের কারণে ৪ হাজার ৫২১টি ফেরত এসেছে, যার মধ্যে বেশি সংখ্যক ফেরত এসেছে মালয়েশিয়া থেকে।

বাহরাইন এবং সৌদিতে এক ঠিকানায় একাধিক প্রবাসী থাকায় সমান সংখ্যক পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন কমিশনার।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন

গণভোটের সংশোধিত গেজেট: ‘হ্যাঁ’ ভোট কমল ১০ লাখ, ‘না’ কমল ১ লাখ

বিএনপির কাছে নিগৃহীত নেতাকর্মীর তালিকা চাইলেন কাদের

রোহিঙ্গাদের যত দ্রুত ফেরত পাঠানো যাবে তত আমাদের জন্য মঙ্গল : কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় ভারত: প্রণয় ভার্মা

পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু: রেজাউল করিম

বিএনপি প্রার্থী এরশাদের জনসংযোগে গুলিতে নিহত সরোয়ার বাবলা

আজীবন পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকার প্রত্যয় ইশরাকের

এখনো বাল্যবিয়ের সর্বোচ্চ হারের তালিকায় বাংলাদেশ

নিখোঁজ নন অধ্যাপক কলিমউল্লাহ । লাইভে এসে জানালেন

নিখোঁজ নন অধ্যাপক কলিমউল্লাহ । লাইভে এসে জানালেন