বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতের সঙ্গে সম্পর্ক ভালোর চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জুন ২৬, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে রয়েছে। পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বৃহস্পতিবার (২৬ জুন) তিনি এ কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির কারণে এখন আর কেউ ইরান থেকে দেশে ফিরতে চাইছে না। এর আগে ইরান থেকে ২৬ বাংলাদেশি পাকিস্তান সীমানায় পৌঁছেছে। সেখান থেকে করাচি হয়ে তারা দেশে ফিরবেন।

ত্রিপক্ষীয় উদ্যোগে বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে জোট গঠন করছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো জোট গঠন করছি না। মূলত, উদ্যোগটি চীনের এবং এটি একেবারেই অফিসিয়াল পর্যায়ে, রাজনৈতিক কোনো পর্যায়ে না।

বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়—এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি।

পররাষ্ট্র সচিব বলেন, এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে, তা দেশগুলোর নামের কারণে। এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সীল, প্যাড জালিয়াতির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বাণিজ্যিক কাজে হাতি ব্যবহারে লাইসেন্স বন্ধের নির্দেশ

১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আল্টিমেটাম আম জনগণ পার্টির

সংরক্ষিত ৪৮ আসনে আ. লীগের মনোনয়ন জমা

আশিয়ান সিটির প্লট বিক্রি ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ রাজউকের

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য

সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন

বাজারে একসঙ্গে সবকিছুর দাম কমে না: অর্থ উপদেষ্টা

চাল–ডালের মতো মাছ-মাংসও ন্যায্যমূল্যে বিক্রি হবে: প্রাণিসম্পদমন্ত্রী