Wednesday , 17 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

চাল–ডালের মতো মাছ-মাংসও ন্যায্যমূল্যে বিক্রি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 2:13 pm


নিজস্ব প্রতিবেদক :

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস এবং ডিমও ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আজ বুধবার বেলা সোয়া ১২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে ন্যায্যমূল্যে চাল–ডালের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস এবং ডিমও ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

আব্দুর রহমান বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন। সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও দাম বেশি কেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মাংস, ডিম এবং মাছের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, রমজান সামনে রেখে ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রমজানের কয়েকদিন আগে থেকেই এ কার্যক্রম শুরু হবে। বস্তি এলাকা এবং কিছুটা দরিদ্রপ্রবণ এলাকায় এ কার্যক্রম চলবে।

যারা সিন্ডিকেট করে ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্য বাড়াচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, কোথায় কীভাবে কারসাজি হয়, সেটি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে জনসচেতনতাও বাড়াতে হবে।

আব্দুর রহমান বলেন, গরু, ছাগল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এতে সীমান্ত পথে দেশে এগুলোর প্রবেশ কমেছে। ফলে সীমান্ত হত্যাও কমেছে।

সর্বশেষ - রাজনীতি