Friday , 28 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনের পর সংস্কারের নিশ্চয়তা নেই: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
March 28, 2025 9:08 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকার যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে আয়োজিত ইফতারপূর্ব সভায় ভার্চু‌য়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপি) আহ্বায়ক বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলছি। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে আগাই তাহলে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে। আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ পরিবর্তনের জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এতো মানুষ জীবন দিলেন, কেন এতো মানুষ রক্ত দিলেন। আমরা দেখছি অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের মানুষের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ ইসলাম আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

সর্বশেষ - রাজনীতি