Friday , 13 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভোটের ফল ঘোষণার সমাপ্তি টানল নির্বাচন কমিশন

প্রতিবেদক
Newsdesk
February 13, 2026 7:32 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণার সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। এসময় তিনি বলেন, ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ ভোটে অংশ নিয়েছেন।

ইসি আরও বলেন, ‘সব অশনি ও শঙ্কা বন্যার পানিতে ভেসে গেছে। জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।‘

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের চেষ্টা শতভাগ ছিল। আমরা মনে করি, জাতি হিসেবে আমাদের মান-সম্মান ও ভাবমূর্তি বিশ্বপরিসরে আরও সুদৃঢ় হয়েছে। আল্লাহর কাছে হাজারও শোকর-তিনি নেহায়েত রহমত করেছেন বলেই আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি।’

তিনি বলেন, ‘তারা ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যার কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি যা কিছু অশনি সংকেত ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল-সব এই বন্যার পানিতে ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।‘

গণতন্ত্রের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র তার নির্দিষ্ট রেলপথ থেকে যেন আর কখনো বিচ্যুত না হয়। এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের পাথেয় ও দৃষ্টান্ত হয়ে থাকুক-এই আশাবাদ ব্যক্ত করছি।’

শেষে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের ভুল-ভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। বাকি যে স্ট্যাটিস্টিক্যাল বিষয় রয়েছে, আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে মিডিয়ার ভাই-বোনদের দিয়ে দেবেন।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বিএনপি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

আগস্টে মূল্যস্ফীতি কমলো ১.১৭ শতাংশ

ফ্যাসিবাদ সংক্রামক রোগ, যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিয়মান: জামায়াত আমীর

দাবি আদায়ে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

দুই মামলায় জামিন পেলেন মামুনুল হক

বিএনপি মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সম্মানে জাতি আনন্দিত: মির্জা ফখরুল

লক্কড়-ঝক্কড় বাসে রাতারাতি গোলাপি রং, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ ও নিন্দা