সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘মামলা না নিলে এক মিনিটেই ওসি বরখাস্ত’

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৫, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করে দেয়া হবে।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার (২৪ নভেম্বর) ও এর আগে একদিন মারধর করা হয়েছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটেই বরখাস্ত করা হবে।

এ সময় চাঁদাবাজির বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি চলবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশাচালকরা থানার ওসিদের নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি জোট থেকে সরে এলো নাগরিক ঐক্য, এককভাবে মান্নার নির্বাচনের ঘোষণা

চাঁদ দেখা গেছে, কাল রোজা

১৫০ কোটি টাকা আত্মসাৎ: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

বাগেরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

অবন্তিকার মৃত্যু : সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকী আটক

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সঙ্গীতজগতের নক্ষত্রপতন: না-ফেরার দেশে আশা ভোসলে