Sunday , 26 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মেট্রোরেল থেকে ছিটকে পড়া স্প্রিংয়ে পথচারীর মৃত্যু, চলাচল বন্ধ

প্রতিবেদক
Newsdesk
October 26, 2025 3:48 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের একটি স্প্রিং বা বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে চলন্ত মেট্রোরেল থেকে হঠাৎ বিশাল আকৃতির একটি স্প্রিং নিচে ছিটকে পড়ে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণ। ভারী স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান।

পরে স্প্রিংটি পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে দোকানের সামনের কাঁচ ভেঙে দেয়। এতে দোকানে থাকা দুই ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, নিচে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (DMTCL) এক কর্মকর্তা জানান, বিয়ারিং প্যাড মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত হয়। কীভাবে এটি ছিটকে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর ব্যস্ত এলাকায় এমন দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। অনেকের প্রশ্ন, রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কি না।

ঘটনাটির কারণ ও দায় নির্ধারণে মেট্রোরেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।

মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল : মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ

ইবি উপাচার্যকে ১০ লাখ টাকা ঘুষের প্রস্তাব, থানায় জিডি

অতীত ভুলে র‌্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো নরওয়ে ও আয়ারল্যান্ড

নেত্রকোণায় গোরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল

বিএনপি-জামায়াত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় : ওবায়দুল কাদের

ইসলামী ব্যাংক ধ্বংস করেছে হাসিনা পরিবার: জামায়াত আমির

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ