Monday , 6 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজধানীসহ সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

প্রতিবেদক
Newsdesk
November 6, 2023 1:08 pm

নিজস্ব প্রতিবেদক :
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৬০টি টহল দল সহ সারাদেশে ৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশকিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ভন্ডুল করে দেয়। এর ফলে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, পুলিশের বহু সদস্যকে পিটিয়ে আহত করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেয়া হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যাচেষ্টা

মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যার আসামিদের আনা হলো ট্রাইব্যুনালে

হত্যা মামলায় দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

সাঘাটার ইউএনও, ওসিকে সরানোর নির্দেশ

সীমান্তে সহিংসতা বৃদ্ধির কারণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকার তলব

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চাচা-চাচিকে বাবা-মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি, দুদকের মামলা

সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবি মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের