Thursday , 25 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
June 25, 2026 1:20 pm

অপরাধচিত্র ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। ২৪ জুন বুধবার সকালে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানের দরজা ভেঙে যাত্রীদের নিরাপদ স্থানে বের করে আনা হয়।
জানা গেছে, ফ্লাইটটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে ত্রুটির বিষয়টি জানাজানি হতেই উড়োজাহাজের ক্রুদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ও সমন্বয়হীনতা দেখা দেয়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মালামাল (লাগেজ) নিয়ে বিমান থেকে নামার জন্য অনেকেই হুড়োহুড়ি শুরু করেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ককপিটের মনিটরিং সিস্টেমে অগ্নি-সতর্ক সংকেত দেখা দিলে পাইলট তাৎক্ষণিক বিমান থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। উড্ডয়নের প্রস্তুতি চলাকালীন এ ঘটনা ঘটে। তিনি বলেন, পাইলট নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।
ফ্লাইটটি সকাল ৭টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘটনার পর শেষ পর্যন্ত সকাল ৮টার দিকে ঢাকা ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুদক দিয়ে সরকারি কর্মকর্তাদের সঠিক তদন্ত হবে না: রিজভী

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা: অর্থ উপদেষ্টা

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি : রাতে ঢাকার পথে রওনার পরিকল্পনা

কূটনীতিকের সঙ্গে আলাপ হতেই পারে, কিন্তু লুকোচুরি কেন: রিজভী

শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: রিজভী

মুম্বাইতে ভূমিধস : নিহত ৬

রাজধানীর চার স্থানে সড়ক অবরোধ : সচিবালয়ের দিকে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ