Tuesday , 24 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছি না: জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
June 24, 2025 7:42 pm

নিজস্ব প্রতিবেদক :

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আগামী মাসে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে তেলের দাম বাড়তে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন আমরা জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করছি না।’

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকালে বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ চুক্তি শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। এর আগে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মধ্যে ১০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী জালালাবাদ গ্যাস লাফার্জহোলসিমকে আগামী দশ বছরে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে, যা আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়গুলো প্রতিনিয়ত মনিটরিং করছি। জ্বালানি তেলের দামের বিষয়টি নির্ভর করছে মূলত যুদ্ধটা কতদিন চলে তার ওপর। শর্ট টার্মে তেল আমদানিতে আমাদের পরিকল্পনা নেয়া রয়েছে। বিশেষত জ্বালানি তেল আমদানিতে চুক্তি করা আছে। এলএনজি আমদানির দীর্ঘমেয়াদি কিছু চুক্তি রয়েছে। এলএনজির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। কিন্তু সরবরাহকারীরা পণ্যটি মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে সরবরাহ করে।’

তিনি বলেন, ‘যুদ্ধের মধ্যেও জ্বালানি তেলের একটি কার্গো কিন্তু মধ্যপ্রাচ্য থেকে দেশে এসেছে। আপাতত আমরা তেমন কোনো সমস্যা দেখছি না। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। তবে আশার কথা হলো জ্বালানি আমদানিতে আমাদের জাহাজের প্রিমিয়াম আগে থেকে নির্ধারণ করা আছে।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সেখানে ভর্তুকি দেয়া হবে কিনা এমন বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লে বিপিসির মুনাফা থেকে তা পূরণ করা হবে। আপাতত জ্বালানি তেলে ভর্তুকি কিংবা দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’

দেশের অভ্যন্তরে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশী কোম্পানিগুলো জরিপের ডাটা কিনলেও তারা কেনো আসেনি সেই বিষয়ে জানতে চাইলে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যেসব বিদেশী কোম্পানিগুলো তথ্য উপাত্ত কিনেছিল তারা কেন বিডে অংশ নেননি। সে বিষয়গুলো নিয়ে কাজ চলছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা চার-পাঁচটি কারণ দেখিয়েছে। সেখানে তারা পিপিএ বিষয়টি সংশোধনের কথা বলেছি। আমরা বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। আশা করি দ্রুত বিষয়টি সমাধান করে আমরা একটা জায়গায় আসতে পারব।’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, অর্থনীতিরও কেন্দ্র: ড. ইউনূস

গণহত্যার আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের ক্ষোভ

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

সরকার জনগণের জন্য সবচেয়ে বেশি লাভজনক তিস্তা প্রস্তাব গ্রহণ করবে : প্রধানমন্ত্রী

অপরাধের দায় স্বীকার না করে রাজনীতিতে ফিরতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু

দ্য ওডিসিতে ম্যাট ডেমনের বডি ডাবল এক নারী

বেসামরিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের