Wednesday , 20 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জুলাই মাসে সড়কে ঝরেছে ৩৮০ প্রাণ: বিআরটিএ

প্রতিবেদক
Newsdesk
August 20, 2025 3:42 pm

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশে জুলাই মাসে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত ও আহত হয়েছেন ৫৪২ জন। বুধবার  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ১১ জন।

জুলাই মাসে মোট ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে- মোটরকার বা জিপ ১৭টি, বাস বা মিনিবাস ১১৭টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৩৩টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, অ্যাম্বুলেন্স ১টি, মোটরসাইকেল ১১৬টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, অটোরিকশা ৩৭টি ও অন্যান্য যানবাহন ১২৭টি।

এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৩৮০ জন। এর মধ্যে- মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, অন্যান্য যানবাহনে ৮৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস বা মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার বা জিপে ৩ জন, ট্রাক্টরে ১ জনের মৃত্যু হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

টেকনাফের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি ৩৯ উদ্ধার: আটক ২

বিহার-উড়িষ্যার মালিকানা দাবি করে সোচ্চার হবে বাংলাদেশিরা: রিজভী

৪ দফা দাবিতে আন্দোলনে পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না: মঈন খান

বেনজীরকে আবারো ডেকেছে দুদক

ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার : নাহিদ

সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, ক্রীড়াঙ্গন বড় উদাহরণ: মির্জা ফখরুল

শাহবাগে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান