Thursday , 20 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

উপজেলা স্টুডেন্ট’স ফোরামের ইফতারে  মির্জাগঞ্জবাসীর মিলনমেলা 

প্রতিবেদক
Newsdesk
March 20, 2025 4:45 pm

জ্যেষ্ঠ প্রতিবেদক :

অন্যান্য বছরের মতো এবারও ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স ফোরামের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয়।

বুধবার (১৯মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সাবেক সদস্যদের মধ্যে ৪১তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্তদের সম্মাননা দেওয়া হয়।

অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এলাকার উন্নয়ন, অগ্রগতিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার ওপর জোর দেন।

ইফতারে সংগঠনের বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মির্জাগঞ্জের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

সংগঠনের সভাপতি ডা. মেহেদী হাসান সজীবের সভাপতিত্বে,  সাধারণ সম্পাদক মাজিদুর রহমান সৈকতের  সঞ্চালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, এসিআইয়ের পরিচালক কৃষিবিদ বশির আহমেদ,  রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার, সুবিদখালী সরকারি কলেজের সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্টুডেন্ট’স ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আবু তালেব,, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান সরোয়ার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মো. মাহমুদুল হাসান সবুজ, সহকারী সিনিয়র সচিব মো. মোশারেফ হোসেন, ডা. তানজীমুল ইসলাম, চিত্রনায়ক ইভান সাইর, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (সজীব), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত সাহা প্রমুখ।

সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, সাবেক সভাপতি ও সরকা‌রি বঙ্গবন্ধু ক‌লে‌জের ইং‌রে‌জি বিভা‌গের প্রভাষক স‌ফিকুল ইসলাম সো‌হেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ও ফোরামের সাবেক সভাপতি এইচ এম বনান, সাব্বির হোসেন খান সাবু,  নূরউদ্দিন এলাহী, ইব্রাহিম হোসাইন বিপ্লব, হৃদয় ওয়াহিদ, তানভীর আহমেদ, নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি জাতির প্রধান দুশমন : ওবায়দুল কাদের

অবরুদ্ধ হয়ে পড়েন ভিপি নুর, পুলিশ-সেনা উদ্ধার করল রাত আড়াইটায়

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা

ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার: প্রধান উপদেষ্টা

প্রাথমিকের শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: তারেক রহমান

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

পুর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

পটুয়াখালীতে আইডিইবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দ্য হান্ড্রেডে রশিদ খানের লজ্জার রেকর্ড