Friday , 9 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বালুর ট্রাক আটকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ওসির

প্রতিবেদক
Newsdesk
October 9, 2026 6:49 pm

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিমের বিরুদ্ধে। ঘুষের টাকা না পেয়ে ট্রাকের বৈধ কাগজপত্র থাকতেও উল্টো ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী জড়িতদের শাস্তির দাবি করেছেন। এ নিয়ে ভুক্তভোগীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন ওসি রেজাউল করিম।

ট্রাকমালিক রিপন খন্দকার জানান, গত ৪ অক্টোবর রাতে ভূঞাপুর উপজেলার মাটিকাটা থেকে মোটাবালু কিনে ট্রাকে করে ঘাটাইলের একটি অফিসের ঘর নির্মাণ কাজের জন্য নিয়ে আসছিলেন।

পথে ট্রাকটি ভূঞাপুর রেল ক্রসিংয়ের সামনে পৌঁছালে ওসির বহনকারী গাড়ি থেকে একজন নেমে এসে আমার ট্রাক চালককে বলে ওসি সাহের কথা বলবে। পরে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়।
এসময় ট্রাকচালক বিষয়টি আমাকে অবগত করলে আমি থানায় গিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করি।

তিনি আরও জানান, বৈধভাবে ট্রাকে করে বালু আনার কথা বললে ওসি বলে ‘১০ চাকার গাড়িতে বালু উঠলে সেটি ভিটি বালু, তা আন লিগ্যাল।’ এক পর্যায়ে ওসি এ কে এম রেজাউল করিম আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে গাড়ি ‘ছাড়বে না’ বলে জানান ওসি। পরে আমরা টাকা না দিয়েই চলে আসি। পরবর্তী সময়ে জানতে পারি পরদিন বিকেলে ট্রাকের কোনো কাগজপত্র না দেখেই ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ঘুষের টাকা না দেওয়ার কারণে মামলা দেওয়া হয়। মামলার ২৫ হাজার টাকা দেওয়ার পরে থানা থেকে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।

সরেজমিন ভূঞাপুরের বেশ কয়েকটি বালু মহালে গিয়ে কথা হয় সেখানে থাকা কয়েকজন ঘাট মালিকের সঙ্গে।

তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বালু মহাল চালাতে প্রতিমাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে ওসি থেকে শুরু করে বিভিন্ন স্থানে মোটা অংকের মাসোহারা দিতে হয়। কোনো মাসে মাসোহারা দিতে বিলম্ব হলেই রাস্তায় ট্রাক আটক করে হয়রানি করা হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, রাতেই ওই ট্রাকের মালিক আমার কাছে এসেছিলেন। আমি মালিককে বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম। পরবর্তীতে তিনি আর কোনো কাগজপত্র নিয়ে আসেনি। পরে মামলা দেওয়া হয়। তিনি মামলার জরিমানার টাকা নিয়ে ট্রাকটি নিয়ে যান। আমি কোনো টাকা চাইনি।

 

সর্বশেষ - জেলার খবর