নিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজার গত সপ্তাহের অধিকাংশ সময় ইতিবাচক ধারায় ছিল। এ সময় সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে কমেছে লেনদেন। অপরদিকে বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা।
শনিবার (১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৫ কোটি টাকা।
এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫১টির শেয়ার ও ইউনিটের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১২২টির। আর ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ সূচক ২০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ফারইস্ট নিটিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইপিডিসি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং সামিট এলায়েন্স পোর্ট।


















